বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ কারিগরি কারণ বশতঃ বেশ কিছু বইয়ের লিঙ্ক কাজ করছে না। সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়ার কাজ চলছে। কিছু বই অপেক্ষাকৃত ভালো করতে গিয়ে একটু সময় লাগছে। ফেসবুক গ্রুপে প্রত্যেক আপডেট জানিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে নতুন বই দেবার ও চেষ্ট চলছে ।

ঘোষণা

  সকল পাঠক বর্গের জন্য বিশেষ ঘোষণা


বাংলা ক্লাসিক বুক্স-এ বিশেষ বই শেয়ার সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে পোস্ট দেবার পর থেকে অনেক মতামত পেয়েছি। আমরা জানি, বইয়ের বিনিময়ে বই সবার জন্য সম্ভব নয়। তাই সবদিক ভেবে বেশ কিছু অ্যাক্টিভিটির প্রস্তাব রাখছি। আশা করি আপনারা এর কোনোটা না কোনোটা অবশ্যই করতে রাজি হবেন। আর কিছুই না করতে পারলে, দুঃখিত, কিছু পাবার জন্য অনুরোধও পাঠাবেন না।

আমরা চাই সবাই বই পড়ুক, এই আর্কাইভ সর্বগুণে সম্পূর্ণ হয়ে উঠুক। সবার প্রিয় এই ব্লগ সর্বাঙ্গ সুন্দর করে গড়ে তুলতে নীচে বেশ কিছু কাজের প্রস্তাব দিচ্ছি। কে কি করতে চান জানাবেন। যে কোনো ভাবে পার্ট নিলেই আপনি পরের এক বা একাধিক বিশেষ বই পাবার যোগ্য হবেনঃ

১। আপনি পুরোনো বাংলা বই, যেটি বর্তমানে আর প্রকাশ হয় না, স্ক্যানারে স্ক্যান করে পাঠাবেন (মোবাইলে নয়);

২। স্ক্যান করতে না পারলে, কিন্তু বই স্ক্যান করতে দিতে চাইলে, আমাদের ঠিকানায় পাঠাবেন। স্ক্যান হয়ে গেলে ফেরত দেওয়া হবে। বই/পত্রিকা ডোনেটও করতে পারেন। স্ক্যান হবার পর ডোনেটেড বই আমাদের সংগ্রহে রেখে দেব বা বেঁচে দেব। সেই বই বিক্রির টাকায় নতুন বই কেনা হবে;

৩। বাংলা ক্লাসিক বুক্স-এ প্রকাশিত কোনো বইয়ের বিশেষ ক্রেডিট পেজটি সরিয়ে বা রেখে, বিন্দুমাত্র কৃতজ্ঞতা না দিয়ে অনেকেই অন্য ফেসবুক / টেলিগ্রাম / হোয়াটস অ্যাপ গ্রুপে বা ব্লগে শেয়ার করেন। সেখানে তীব্র প্রতিবাদ করে তার স্ক্রীন শট সহ ফেসবুক গ্রুপে শেয়ার করতে হবে, কোথায় কিভাবে প্রতিবাদ করেছেন জানিয়ে;

৪। কোনো বই পড়বার পর তার রিভিয়্যু লিখতে হবে ওই পোস্টের নীচে কমেন্ট বক্সে;

৫। ফেসবুক গ্রুপে ও ব্লগে নিয়মিত প্রচুর কমেন্ট করতে হবে (এতে কিছু বই পাওয়া যাবে পোস্ট দাতার ইচ্ছা অনুযায়ী);

৬। এই আর্কাইভ চালাবার জন্য প্রচুর খরচ হয়। কিছু লোক ভালোবেসে স্ক্যান করলেও কাউকে কাউকে কিছু অর্থ সাহায্য করতে পারলে ভালো হয়। পুরোনো বই কেনাও অনেক খরচ সাপেক্ষ। যদি ডোনেশনের মাধ্যমে তহবিল গড়ে তুলতে সাহায্য করেন (গুগুল পে / পে-পল লিঙ্ক দেওয়া আছে অনুদান সেকশনে)। প্রয়োজনে মেইল করলে ব্যাঙ্ক ডিটেইলস ও দেওয়া যেতে পারে;

। আমরা অনেক বই এডিট করার পরও দেখা যায় পোস্ট করা বইটিতে কিছু ভুল রয়ে গেছে। যেমন বেশ কিছু পাতা মিসিং, কিন্তু সে ব্যাপারে পোস্টে কিছু লেখা নেই। বা কোনো কোনো পাতা দুবার রয়েছে বা আগে পরে হয়ে গেছে। আপনি পুরো বইটা চেক করে এই ধরনের পুরো ভূল ধরিয়ে দিন, ব্লগে কমেন্ট করুন। প্রথম যিনি ঠিকঠাক সব ভুল ধরিয়ে দেবেন, তিনি তার পছন্দের একটি বই পাবেন;

৮। আমরা চাই পড়ার অভ্যেস সবার মধ্যে ফিরে আসুক, কিন্তু অনেকের কাছেই আজো এই ব্লগের খবর পৌছয় নি। অনেক হয়ত পড়তে আগ্রহী নয়। কিন্তু তারাও হয়ত কোনো পছন্দের বই পেয়ে যাবেন। তাই ফেসবুক গ্রুপে আরো সদস্যদের যোগ করা দরকার। যেহেতু প্রাইভেট গ্রুপ, তাই বর্তমান মেম্বারদের দায়িত্ব নিতে হবে আরো অনেক কে গ্রুপে যোগ করার। আপনারা আপনাদের বাঙ্গালি বন্ধুদের ধুলোখেলা ও বাংলা ক্লাসিক গ্রুপ ফেসবুক গ্রুপে যোগ করুন। প্রতি ৫০ জন বাঙ্গালি বন্ধুকে জুড়লে আপনার পছন্দের একটি করে বই পাবেন

৯। আমাদের ফেসবুক পেজ থেকে সমস্ত পোষ্ট আপনার টাইমলাইনে শেয়ার করুন। নিয়মিত সমস্ত পোষ্ট শেয়ার করলে আপনি বিশেষ বই গুলো পেতে পারেন। বাংলা ক্লাসিক বুক্স পেজ থেকে শেয়ার করতে হবে। এই লিঙ্ক থেকে - https://www.facebook.com/banglaclassicbooks.

১০। আমাদের প্রচুর বই কেনা হয়েছে, বা অনেক বই ডোনেশন হয়েছে। বই কেনার জন্য ইতিমধ্যে বিশাল খরচ হয়ে গেছে। ভালো ভালো বই বিক্রি হচ্ছে, পরে আর পাওয়া যাবে না দেখে, এমন অনেক বই কেনা হয়েছে, যা সংগ্রহের জন্য নয়, শুধু স্ক্যান জন্য কেনা হয়েছে। স্থান সংকুলান হচ্ছে না। সেগুলো স্ক্যান হবার পর বিক্রি করে দেব। এই টেলিগ্রাম গ্রুপে বই বিক্রির বিজ্ঞাপন প্রথম দেওয়া হবে। যারা বই কিনবেন, লট প্রতি একটি তার পছন্দের ধুলোখেলার রেস্ট্রিক্টেড বই ক্রেতাকে উপহার দেওয়া হবে (প্রতি ৫০০ টাকার কেনাকাটায় ১টি বইয়ের লিঙ্ক দেওয়া হবে)। বই কেনার সুযোগ গ্রুপের কেউ না নিলে বই বিক্রির সাইটে দেওয়া হবে।

আমাদের অতিরিক্ত বই / ম্যাগাজিন সেল করার জন্য একটি টেলিগ্রাম গ্রুপ আছে। চাইলে ওখানে জয়েন করতে পারেন। এই লিঙ্কে জয়েন করুন। https://t.me/+hG36saL4jTMzZjg1 

 

আপনারা এখনই এর কোনো না কোনো কাজে নিজেকে জড়িয়ে নিন আর যোগ্য হয়ে উঠুন বিশেষ সংখ্যা পাবার জন্য।


আমরা বাংলা ভাষায় প্রচুর বই/পত্রিকা আর্কাইভ করছি। এখনো পর্যন্ত আমাদের বন্ধুরা ভালোবেসে ভলুউন্টারিলি সমস্ত কাজ করছে। তার কারন তারা বই ভালোবাসেন ও আর্থিক ভাবে মোটামুটি অন্তত সচ্ছল। তারা পয়সা নিয়ে একাজ করার কথা ভাবতে পারেন না। কিন্তু এতে একটা সমস্যা - অনেক কাজ বাকী, কিন্তু গতি খুব কম। সবাই নিজের প্রফেশনে সময় দিয়ে, পরিবারের জন্য সময় দিয়ে তবেই এ কাজ করেন। স্ক্যান থেকেও এডিট আরো সময় সাপেক্ষ। আমরা কিছু ডোনেশন পাচ্ছি। তাই প্রফেশনালি কিছু কাজ করাবার কথা ভাবছি। কিন্তু সরকারি তরফে যে কাজ হয়েছে, সে কাজের কোয়ালিটি দেখে ভয় হয়। পয়সা পাবার জন্য যেমন তেমন ভাবে কাজ করা হয়েছে। আমরা তেমন কাজ চাই না। তাই প্রস্তাব -
১। আমাদের বেকার ভাই-বোনেরা, গৃহবধু বা আর্থিক অসচ্ছল কেউ যদি ভালোভাবে স্ক্যান করতে চান তবে আমরা প্রতি স্ক্যান পেজ ৫০ পয়সা করে দেবার প্রস্তাব করছি। একটি ১০০ পাতার বই করলে ৫০ টাকা, বা ৩০০ পাতার শারদীয়া করলে ১৫০ টাকা, যা পুরনো বই যে দামে কেনা হয় তার থেকেও বেশী। কিন্তু শর্ত আছে - আমাদের কাছে আগে লিস্ট পাঠিয়ে অনুমোদন নিতে হবে। বই / পত্রিকা যোগাড় আপনাকেই করতে হবে। প্রয়োজনে আমরাও দিতে পারি শর্ত সাপেক্ষে। কি ভাবে স্ক্যান করতে হবে তাও আগে থেকে জেনে নিতে হবে। কোনো পেজ রিস্ক্যান করার দরকার পড়লে তা করে দিতে হবে। ব্লগে পাবলিশ হবার পর আপনি আপনার পারিশ্রমিক পাবেন। মেইলে আপনার ব্যাংক ডিটেইলস বা UPI ID বা ফোন নাম্বার দিতে হবে। বি.দ্র. - মোবাইল স্ক্যান স্বীকৃত নয়।
২। যদি কেউ মোটামুটি ফটোশপ জানেন এবং এডিট করতে চান, যোগাযোগ করবেন। তাদের এডিট শিখিয়ে দেওয়া হবে। এডিটের জন্য আলাদা আলাদা বই প্রতি লেবার কম বেশী লাগে, তাই কাজের জন্য কত টাকা দেওয়া হবে তা কতৃপক্ষ বিবেচনা করে দেবেন। পোকায় খাওয়া বা কালার পাতা থাকলে বা শারদীয়াতে অনেক বেশী লেবার লাগে। তাই ফিক্সড রেট রাখছি না। এডিটের জন্য সফট স্ক্যান কপি পাঠানো হবে।
বি.দ্র. - যেহেতু এ কাজের জন্য আলাদা পয়সা দেওয়া হচ্ছে, তাই এ কাজের জন্য তারা কোনো বিশেষ বই পাবার জন্য যোগ্য হবেন না। তারা কোনো বিশেষ ইস্যু পাবেন না।


ধন্যবাদান্তে টীম বাংলা ক্লাসিক বুক্স
banglaclassicbooks@gmail.com

No comments:

Post a Comment